Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা

এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা

এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : শিলচর থেকে আগরতলা গামী ট্রেনে এক মহিলা যাত্রীর কাছ থেকে এক কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট আটক হয়। গ্রেফতার করা হয়েছে এই মহিলাকে। ধৃত মহিলা যাত্রীর নাম জাহানারা বেগম। বয়স ৪৭ বছর।

তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার কালো বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি বক্সনগরে। জিজ্ঞাসাবাদ চলছে, মহিলা পুলিশ একটি এমডিপিএস মামলা হাতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা এই মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদেরও জালে তুলতে পারবে। মহিলা বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha