Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য চে গুয়েভারের ৯৭ তম জন্মদিন উদযাপন

চে গুয়েভারের ৯৭ তম জন্মদিন উদযাপন

চে গুয়েভারের ৯৭ তম জন্মদিন উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন।  শুক্রবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় চে গুয়েভারের জন্মদিন। এদিন রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে চে গুয়েভারের ৯৭ তম জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুন দেব সহ সহ অন্যান্যরা। উপস্থিত সকলে চে গুয়েভারের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুন দেব জানান এইদিন সমগ্র রাজ্যে চে গুয়েভারের জন্মদিন পালন করা হয়েছে। পৃথিবী ব্যাপী লড়াইয়ের অন্যতম নায়ক ছিলেন চে গুয়েভার। ছাত্র-যুবদের কাছে উৎসাহের নাম চে গুয়েভার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha