Monday, November 9, 2026
বাড়ি রাজ্য আগ্নেয়াস্ত্র সহ আটক নেশা কারবারি

আগ্নেয়াস্ত্র সহ আটক নেশা কারবারি

আগ্নেয়াস্ত্র সহ আটক নেশা কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : অবশেষে কুখ্যাত নেশা কারবারিকে বিএসএফ জওয়ানদের সহযোগিতায় জালে তুলল আমতলী থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত নেশা কারবারিকে মতি নগর এলাকা থেকে আটক করেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের বেআইনি কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে খবর ছিল। পরে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ তল্লাশি অভিযান করে উদ্ধার করে একটি দেশী পিস্তল সহ ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যগজিন।

ধৃতের নাম নাম আবু সালাম ভূঁইয়া(৫৯)। সে বাংলাদেশে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা করেছিল বলে খবর। তার বাড়ি আমতলী থানাধীন মতিনগরে। পুলিশ সূত্রের খবর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা সহ পিস্তল এবং গুলি উদ্ধার হয়েছে। আমতলী থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করছে। পুলিশ অভিজিৎ কে কাছ থেকে সমস্ত তথ্য আদায় করতে রিমান্ডের দাবি করে আদালতে তুলবে বলে জানা যায়। পুলিশের ধারণা তার সাথে জড়িত হয়েছে আরো অনেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha