Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য দেড় লাখ টাকার বিনিময়ে রেলওয়ের শ্রমিক পদে চাকরি দেওয়ার নাম করে হুলুস্থুল কান্ড

দেড় লাখ টাকার বিনিময়ে রেলওয়ের শ্রমিক পদে চাকরি দেওয়ার নাম করে হুলুস্থুল কান্ড

দেড় লাখ টাকার বিনিময়ে রেলওয়ের শ্রমিক পদে চাকরি দেওয়ার নাম করে হুলুস্থুল কান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : চাকরির নাম করে যুবকদের  সঙ্গে প্রতারণার শিকার  কিছু এক প্রতারকের দল বলে অভিযোগ। তারা রেলওয়ের মন্ত্রকের নাম করে বহু যুবকদের ফুঁসলিয়ে  বিভিন্নভাবে মোটা অংক হাতে নিচ্ছে বলে অভিযোগ।

এরই মধ্যে কুমারঘাটের একটি বেসরকারি হোটেল এক হল সভায় যুবক যুবতীদের সঙ্গে একটি বৈঠক করে। পরবর্তী সময় যুবকরা মিলে জিজ্ঞেস করেন যে তারা টাকা কিসের জন্য নিবেন ? তারপরে এই প্রসঙ্গে কিছু বলতে রাজি হয় নি। পরবর্তী সময় কুমারঘাট থানার পুলিশ ছুটে আসে। এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের নিয়ে যায়। এই সমস্ত ঘটনা নতুন কিছু নয়, রাজ্যের দিকে দিকে এরকম প্রতারকরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এই সমস্ত বিষয়ে সবকার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি উঠছে।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha