Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল দোকান ও প্যাথলজি

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল দোকান ও প্যাথলজি

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল দোকান ও প্যাথলজি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে সোমবার সকালে রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা দেবব্রত মোদকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনে আংশিক পুড়ে যায় একটি বই খাতার দোকান ও একটি প্যাথলজি। বাড়ির মালিক দেবব্রত মোদকের ছেলে জানান তারা বাড়ির দ্বিতলে থাকেন। নিচ তলায় রয়েছে একটি বই খাতার দোকান ও একটি প্যাথলজি।

 এইদিন সকালে তার মা গ্রাউন্ড ফ্লোরে আসার পর ঘর থেকে ধুয়া বের হতে দেখেন কিছু বুঝে উঠতে পারছিল না। তখন চিৎকার করে এলাকাবাসী বলে ঘরে আগুন লেগেছে। সাথে সাথে দ্বিতলে গিয়ে ছেলেকে এই বিষয়ে জানান। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। এক এক করে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান বিদ্যুৎ-এর শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বই খাতার দোকান সহ প্যাথলজি আগুনে আংশিক পুড়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয় নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha