Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য গণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলে সিইও

গণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলে সিইও

গণনা কেন্দ্র পরিদর্শন করতে গেলে সিইও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের গণনা কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল৷ শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ অধিকারিক অশোক কুমার সিনহা ও শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য গণণা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুণিত আগারওয়াল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দিকে। যদি কোন ত্রুটি থাকে তাহলে সেটা দ্রুত সুরাহা করে শান্তিপূর্ণ ভোট গণনার ব্যবস্থা করতে আজকের এই পরিদর্শন বলে জানান তিনি। প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের গননা হবে শান্তিরবাজারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha