Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উদযাপন

কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উদযাপন

কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন উপলক্ষে শনিবার প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর নজরুল কলা ক্ষেত্রের সামনে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রভাতি কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রথমে কবি কাজী নজরুল ইসলামের পতিকৃতিতে মাল্যদান করেন। পরে সেখানে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী কবি কাজী নজরুল ইসলামের জীবনী তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha