Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য দীঘি থেকে উদ্ধার মৃতদেহ

দীঘি থেকে উদ্ধার মৃতদেহ

দীঘি থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে।ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত মৎস্য দপ্তরের দীঘি থেকে উদ্ধার মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পাপ্পু দাস। বয়স ৪৫ বছর। জানা যায় বৃহস্পতিবার দুপুরের নাগাদ স্থানীয়রা দীঘিতে মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় দমকল কর্মীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দম কর্মীরা। কিন্তু দমকল কর্মীরা জলে মৃতদেহ ভাসতে দেখে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি প্রথমে। তারপর ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালে মর্গে পাঠায়। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায়, বুধবার রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে ছিলেন তিনি। তারপর সকাল থেকে কোন খোঁজ পাওয়া যায়নি। দুপুরে নাগাদ মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি ধর্মনগর শিববাড়ির বিদ্যুৎ কর্মী ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha