Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য রাজ্য সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

রাজ্য সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

রাজ্য সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য সফরে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরের বিমানে তিনি রাজ্যে এসে পৌঁছেছেন। জানা গেছে ৬ দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। এইদিন এমবিবি বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান খয়েরপুর স্থিত সেবাধামে।

সেখানে ৬ দিন থাকবেন বলে খবর। জানা গেছে রাজ্য মন্ত্রী সভার সদস্য সদস্যা, বিজেপি দলের বিধায়ক থেকে দলের শীর্ষ নেতৃত্বদের সাথে তিনি সেবা ধামে মিলিত হবে। তবে আচমকা কেন আরএসএস প্রধানের ৬ দিনের রাজ্য সফর তা স্পষ্ট কোন কিছু জানা না গেলেও আরএসএস প্রধানের ৬ দিনের এই রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha