Monday, October 12, 2026
বাড়ি রাজ্য ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক

ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক

ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : আবারো উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক বাইক চালক। জানা যায়, শুক্রবার উদয়পুর রমেশ চৌমহনি এলাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রিপার ধাক্কা দেয় একটি বাইকে। এতে করে বাইকে থাকা বাইক চালক পার্থ দত্ত বাইক থেকে ছিটকে জাতীয় সড়কে পড়ে যায়।

দুর্ঘটনায় তার মাথা ফেটে রক্তাক্ত হয়। পরবর্তী সময়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত পার্থ দত্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় গোমতির জেলা হাসপাতালে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে আর কে পুর থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha