Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য মহিলা কংগ্রেসের বিক্ষোভ

মহিলা কংগ্রেসের বিক্ষোভ

মহিলা কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে :              

ডাবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে বহু নারী সংক্রান্ত ঘটনায় শাসক দলের নেতাকর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে। সম্প্রতি কালে রাজধানীর হাঁপানিয়া এলাকায় নাবালিকা অপহরণের ঘটনার সংঘটিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে।

তাই প্রতিবাদে নামতে বাধ্য হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস। মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। দাবি করা হয়েছে নারী সংক্রান্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। নাহলে পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha