Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচার করতে গিয়ে আটক ৪

গাঁজা পাচার করতে গিয়ে আটক ৪

গাঁজা পাচার করতে গিয়ে আটক ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : সাত সকালে যাত্রীবাহী অটো থেকে ২৫ কেজি গাঁজা সহ মোট চার জনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী TR-01E-3229 নাম্বারের একটি যাত্রীবাহী অটোকে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাসি অভিযানে উদ্ধার হয় ২৫ কেজি শুকনো গাঁজা।

সাথে সাথে আটক করা হয় গাঁজা পাচারের সাথে যুক্ত তিন মহিলা সহ অটো চালককে। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা। পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে ধৃত তিন মহিলার মধ্যে একজন মনু, একজন আগরতলা, ও একজন ডম্বুরের বাসিন্দা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha