Friday, October 16, 2026
বাড়ি রাজ্য সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত ১

সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত ১

সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : কুখ্যাত মাফিয়া চিত্তরঞ্জন শীল সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কোপে রক্তাক্ত পাশ্ববর্তী বাড়ির এক যুবক বলে অভিযোগ। ঘটনা সাব্রুম নগর পঞ্চায়েতের ০৭-নং ওয়ার্ডের অন্তর্গত কমলাজ্যোত এলাকায়। এই নিয়ে সাব্রুম থানায় মামলা করেন রক্তাক্ত যুবক। আহত যুবকের নাম রানা সরকার।

জানা যায়, সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার কমলাজ্যোত এলাকার বি.এল.দে এবং চিত্ত শীলের পরিবারের সাথে সম্পত্তির নিয়ে বিবাদ বাঁধে। অভিযোগ বি.এল.দে জায়গায় মধ্যে চিত্তরঞ্জন শীল বেড়া দিয়েছিলেন শ্রমিক দিয়ে। মুহূর্তের মধ্যে বাদে দুইপক্ষের বিবাদ। বাঁধা দেন বি.এল. দে পরিবার। সেই সময় চিত্তরঞ্জন শীল এবং চিত্তরঞ্জন শীলের স্ত্রী উমা রানী শীল আক্রমন করে এবং হাতে থাকা দা দিয়ে কোপ দেন বিশ্বনাথ সরকারের ছেলে রানা সরকারকে। আহত রানা সরকারকে সাথে সাথে পরিবারের লোকজনরা নিয়ে যাওয়া হয় সাব্রুম মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা করে সাব্রুম থানায় গিয়ে চিত্তরঞ্জন শীলের বিরুদ্ধে মামলা করেন রানা সরকার। গত কয়েক সপ্তাহ আগে চিত্তরঞ্জন শীল নিজের দোকানের মধ্যে ফ্লাক্সের দোকানে কর্মচারীকে শারীরিকভাবে নির্যাতন করেন। এই নিয়েও থানায় মামলা করা হয় বলে অভিযোগ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha