Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ভোট প্রচারে মাঠে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন

ভোট প্রচারে মাঠে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন

ভোট প্রচারে মাঠে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : গুন্ডাবাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণ ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে বিশালগড়ে আয়োজিত পদযাত্রায় এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ।

 তিনি বলেন, মানুষকে ভয় বেশি উপেক্ষা করে ১৯ এপ্রিল ভোট দিতে এগিয়ে আসতে হবে। আগামী দিন আশীষ কুমার সাহা মানুষের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জন্য কাজ করবে বলে জানান তিনি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা ও প্রার্থী আশিস কুমার সাহা। তবে ভোট প্রচার তেজি করতে ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে। বৃহস্পতিবার আগরতলা শহরে প্রচারে আসরে নেমেছিলেন প্রার্থী আশীষ কুমার সাহা সহধর্মিনী কাকলি সাহা এবং কণ্যা। তারপর ভোট প্রচারে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। যাইহোক ভোট প্রচারে শাসক দল থেকে পিছিয়ে নেই বিরোধী দল ইন্ডিয়া জোট।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha