Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে সভা

ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে সভা

ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : ৮ নং টাউন বড়দোয়ালির ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এক নং পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহা সমর্থনে এক মিছিল ও পথসভায় আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা।

 তিনি পথসভায় বক্তব্য রেখে বলেন, ভারতবর্ষকে বাঁচাতে আগামী দিন বিজেপি সরকারকে দেশ থেকে হটাতে হবে। নাহলে আগামী দেশে ভোটাধিকার থাকবে না। কারণ আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু এই আচ্ছে দিনে দেশে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারের প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি প্রতিশ্রুতি ছিল দেশের কালো টাকা ফিরিয়ে আনা হবে। এবং দেশে বছরে ২ কোটি চাকরী প্রদান করবে। কিন্তু সরকার এসব প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। বরং বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে তীব্র সমালোচনা করলেন আশীষ কুমার সাহা। এদিন মিছিল ও পথসভায় সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha