Friday, August 14, 2026
বাড়ি রাজ্য দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১ জন। ঘটনা বুধবার সকালে বিশালগড় ব্রজপুর আমতলী এলাকায়। জানা যায়, বুধবার সকালে ব্রজপুর আমতলী এলাকায় TR 01 W 5812 নম্বরের বাইকের সঙ্গে TR 07 B 6620 নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে।

 এতে বাইকে থাকা প্রমোদ দেববর্মা আহত হয়। পরে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড়ে নিত্যদিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha