Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য রামনগর সুরজিৎ দত্তের প্রাণের জায়গা, অন্তরের জায়গা এবং ভালোবাসা জায়গা : প্রয়াত বিধায়কের সহধর্মিনী

রামনগর সুরজিৎ দত্তের প্রাণের জায়গা, অন্তরের জায়গা এবং ভালোবাসা জায়গা : প্রয়াত বিধায়কের সহধর্মিনী

রামনগর সুরজিৎ দত্তের প্রাণের জায়গা, অন্তরের জায়গা এবং ভালোবাসা জায়গা : প্রয়াত বিধায়কের সহধর্মিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : প্রধানমন্ত্রী বলেছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন না হলে দেশ এগিয়ে যাবে না। তাই সারা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চল বিশেষ উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই। তাই আসন্ন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জনসভা থেকে সকলের উদ্দেশ্যে ভোটদানের আহ্বান জানান। এদিকে জনসভায় এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের সহধর্মিনী।

সুরজিৎ দত্তের সহধর্মিনী বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্র প্রয়াত বিধায়কের প্রাণের জায়গা, অন্তরের জায়গা এবং ভালোবাসা জায়গা। দীর্ঘদিন ধরে সবার সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। এলাকার জন্য কাজ করেছেন তিনি। কিন্তু তিনি যে অসমাপ্ত কাজ রেখে গেছেন সেগুলি আগামী দিন সম্পূর্ণ করবে বলে কথা দিয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। আগামী দিনে দীপক মজুমদার এলাকাবাসীর খোঁজখবর রাখবেন। এলাকায় যারা কর্মী সমর্থক রয়েছেন তারা যাতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কাজে কোনোরকম ত্রুটি না রাখে তার জন্য আহ্বান জানান সুরজিৎ দত্তের সহধর্মিনী। জনসভার শেষে একটি যোগদান সভাও অনুষ্ঠিত হয়। ১৪৭৮ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha