Friday, October 16, 2026
বাড়ি রাজ্য মন্ডলের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা বিপ্লব দেবের

মন্ডলের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা বিপ্লব দেবের

মন্ডলের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা বিপ্লব দেবের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : বিজেপি ১০ মজলিশপুর মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার রানীরবাজার পুরপরিষদের গীতাঞ্জলি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম এিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি ১০ মজলিশপুর মন্ডলের সভাপতি, সদর গ্রামীন জেলার  সভাপতি অসীম সাহা সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

 পাশাপাশি লোকসভা নির্বাচনের রন কৌশল নিয়েও আলোচনা হয়। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা করার পর সাধারন মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। দলের নির্দেশে এইদিন পশ্চিম আসনের প্রার্থীকে নিয়ে ১০ মজলিশপুর মন্ডলের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। রেকর্ড ভোটে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে এইদিন দলের কার্যকরতাদের সাথে বৈঠক করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha