Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পারমিট বাতিলের দাবিতে পরিবহন ভবন ঘেরাও করল শ্রমিক সংগঠন

পারমিট বাতিলের দাবিতে পরিবহন ভবন ঘেরাও করল শ্রমিক সংগঠন

পারমিট বাতিলের দাবিতে পরিবহন ভবন ঘেরাও করল শ্রমিক সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : পরিবহন ভবনে বেআইনি কার্যকলাপের অহরহ অভিযোগ বিগত দিনের সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছে। এবার এই বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলেছে রাষ্ট্রবাদী দলের ভক্ত সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহা মজদুর সংঘ। বেআইনিভাবে অটোর পারমিট বিলি করা হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার ঘেরাও করে পরিবহন ভবন।

সংগঠনের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের অভিযোগ, এস টি বোর্ডের মেম্বার স্বপন তালুকদার চেয়ারম্যান না থাকার সত্বেও বেআইনিভাবে মোটা অংকের বিনিময়ে পারমিট বিলি করে চলেছেন। মঙ্গলবার তারা জানতে পারে স্বপন তালুকদারের নেতৃত্বে একটি বৈঠক বসেছে। খবর শুনে এসে দেখে তিনি পালিয়ে যাচ্ছেন। স্বপন তালুকদারের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন সদর উত্তর দিতে পারেনি সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহা মজদুর সংঘের কার্যকর্তাদের। এবং উনার বিরুদ্ধে আরো অভিযোগ এস টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার পরও কমিটি বর্তমানে রয়ে গেছে। এবং কমিটির পক্ষ থেকে বেআইনিভাবে এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় বেআইনিভাবে বিলি করা পারমিট অবিলম্বে যাতে বাতিল করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha