Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল হয়ে সড়ক অবরোধ মহিলাদের

বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল হয়ে সড়ক অবরোধ মহিলাদের

বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল হয়ে সড়ক অবরোধ মহিলাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল নতুন বাজার আমতলী এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা। অবশেষে রাতের বেলা পথ অবরোধে শামিল হয় স্থানীয়রা। অভিযোগ, ঝড়-বৃষ্টি না থাকলেও রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থার কারণে নাজেহাল গ্রামীণ এলাকার মানুষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবশেষে পথ অবরোধের শামিল হতে হলো ঝরঝরিয়া আমতলী বাসীর। সোমবার রাতে নতুন বাজার থানাধীন আমতলী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ গ্রামবাসী। এর মধ্যে সিংহভাগ মহিলা ছিলেন।

গ্রামবাসীদের অভিযোগ ঝড়-বৃষ্টি না থাকলেও কোন কারন ছাড়াই তাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সাথে কথা বললেও কোন সদুত্তর পাওয়া যায় না। এদিকে বিদ্যুতের বিভ্রাটে এলাকায় পানীয় জল পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে। নিরুপায় হয়ে গ্রামবাসীরা সোমবার রাতে পথ অবরোধে শামিল হয়। পথ অবরোধের ফলে রাস্তার দু-ধরে আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের অভিযোগ, পরের দিন থেকেই সিবিএসই পরীক্ষা। দিনরাত বিদ্যুতের সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তারা আরো জানান, এলাকায় এই দিন বিয়ের অনুষ্ঠান চলছে। বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার ফোন করা হলে তারা জানিয়েছে এলাকায় আসছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা বিদ্যুৎ নিয়মের কর্মীদের দেখা পায়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে শামিল হয়েছে। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ নিগমের কর্মীরা। তারা পথ অবরোধকারী জনতাকে আশ্বাস দিয়ে বিদ্যুৎ সংস্কারের কাজে হাত লাগায়। তারপর অবরোধ প্রত্যাহার করা হয়। তবে বিদ্যুৎ নিগমের তাল বাহানায় যেমন একদিকে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে, অপরদিকে পথচারীদের এদিন যাতায়াতে সমস্যা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha