Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নিশংস খুন আমতলী এলাকায়

নিশংস খুন আমতলী এলাকায়

নিশংস খুন আমতলী এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : দুই দোকানের মালিক ও কর্মচারীর মধ্যে মারপিটের ঘটনায় খুন হল এক কর্মচারী। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এই কর্মচারীর। ঘটনা আমতলীর মধ্যপাড়া এলাকায়। মৃতের নাম সায়ন ভৌমিক। বাড়ি বিশালগড়ের রঘুনাথপুর এলাকায়। অভিযুক্তের নাম সম্রাট দেবনাথ।তার বাড়ি হাঁপানিয়ার কার্তিক চৌমুহনী এলাকায়। অভিযুক্তকে আটক করেছে আমতলী থানার পুলিশ।

 ঘটনা বিবরণে জানা যায়, টায়ারের দোকানের মালিকের সাথে পাশের টিভি দোকানের কর্মচারীর দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শুক্রবার সকালে ঝামেলা হাতাহাতির রূপ নেয়। শেষ পর্যন্ত অভিযুক্ত সম্রাট দেবনাথ দা নিয়ে এসে টিভির দোকানের কর্মচারী সায়ন ভৌমিকের গলায় আঘাত করে। পরবর্তী সময়ে তাকে রড দিয়ে ব্যাধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ।

পুলিশকে সম্রাট দেবনাথকে আটক করে এবং সায়ন ভৌমিককে হাসপাতালে পাঠায়। ছুটে আসে ফরেন্সিক টিম। পুলিশ দোকানের সিসি ক্যামেরা রেকর্ড নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। স্থানীয় এক ব্যক্তি জানায় অভিযুক্ত আগেও এলাকায় এ ধরনের মারপিটের ঘটনায় তিন মাস জেল খেটেছে। অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করলে স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha