Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে সাজা ঘোষণা

পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে সাজা ঘোষণা

পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে সাজা ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। জানা যায়, ২০১৯ সালের ২ আগস্ট পশ্চিম আগরতলা মহিলা থানায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে খোকন দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার।

পরে ৩ আগস্ট মামলাটি বিশালগড় থানায় প্রেরণ করা হয়। তদন্তে নেমে ২০১৯ সালের ৪ আগস্ট অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৯ সালের ১ আগস্ট অভিযুক্ত খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে যায় ৫ বছর বয়সী এক নাবালিকা। খোকন দেবনাথ জোর পূর্বক এই নাবালিকাকে ধর্ষন করে। অভিযুক্তকে জেল হেপাজতে রেখে মামলার শুনানি চলে আদালতে।

 আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় ২০ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ দেবাশিষ কর অভিযুক্ত যুবক খোকন দেবনাথকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা আনাদায়ে আরো ১ বছরে কারাদণ্ডের নির্দেশ দেন‌। আদালতে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটার রিপন সরকার। আইনজীবী রিপন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha