Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য

বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য

বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : ধর্মনগরে চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে। বাড়িঘর থেকে রাতের অন্ধকারে তালা ভেঙ্গে চোরের দল বাইক চুরি করে চলেছে। বুধবার রাতেও একটি বাইক চুরির ঘটনার সংগঠিত হয়। ঘটনা ধর্মনগরের হাসপাতাল রোড এলাকায়।

জানা যায়, রাতে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙ্গে সৌরভ নাথের বাইক নিয়ে যায়। তারপর সৌরভ নাথ অভিযোগ জানায় ধর্মনগর থানায়। পুলিশ চোরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। চুরি যাওয়া বাইকের নম্বর টি আর ০৫ বি ৪৫১৬ ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha