Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য উদ্ধার ৩৯ বস্তা চিনি

উদ্ধার ৩৯ বস্তা চিনি

উদ্ধার ৩৯ বস্তা চিনি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার হয় চিনি। সোনামুড়া থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে দুর্গাপুর মনির হোসেন ও পেয়ারা খাতুনের বাড়ি থেকে বেআইনিভাবে মজুদ রাখা ৩৯ বস্তা চিনি উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য ১ লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়। এই বিষয়ে সোনামুড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন প্রশ্ন হল সুষ্ঠু তদন্ত হবে কিনা? যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে বের হয়ে আসতে পারে কি উদ্দেশ্যে চিনি গুলি মজুদ রাখা হয়েছিল। প্রাথমিক ধারণা চিনি গুলি পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha