Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : উদয়পুরের তুলামুড়া বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুলামুড়া বাজারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুলামুড়া ফাঁড়ি থানার ওসি দিপু দেববর্মা। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। জানা যায় মৃত ব্যক্তির নাম মরন দাস গুপ্ত, বয়স ৫৯ বছর।

 বাড়ি উত্তর তুলামুড়া রামকৃষ্ণ পাড়া এলাকায়। তুলামুড়া ফাঁড়ি থানার ওসি দিপু দেববর্মা জানান ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। মঙ্গলবার মদমত্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায় মরণ দাস গুপ্ত। বৃহস্পতিবার পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত ব্যক্তির মৃত্যুর কারন জানা যাবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha