Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য নজরুল স্মৃতি বিদ্যাভবনের ব্যাপক অব্যবস্থা, সংবাদ সংগ্রহে বাধা চিত্র সাংবাদিকদের

নজরুল স্মৃতি বিদ্যাভবনের ব্যাপক অব্যবস্থা, সংবাদ সংগ্রহে বাধা চিত্র সাংবাদিকদের

নজরুল স্মৃতি বিদ্যাভবনের ব্যাপক অব্যবস্থা, সংবাদ সংগ্রহে বাধা চিত্র সাংবাদিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : ব্যাপক অব্যবস্থার মধ্য দিয়ে চলছে অভয়নগর স্থিত নজরুল স্মৃতি বিদ্যাভবন। শিক্ষার পরিবেশ লাটে উঠেছে অস্বাস্থ্যকর পরিবেশের ছোঁয়ায়। নজর নেই স্কুল কর্তৃপক্ষের। জানা যায়, স্কুলে পানীয় জলের চরম অব্যবস্থা তৈরি হয়ে আছে। স্কুলে পড়ে রয়েছে মিড ডে মিলের পচা খাবার। নেই কোন সাফাই কর্মীর দেখা। এবং স্কুলে নাকি সঠিকভাবে পড়াশোনাও হয় না বলে সূত্রের খবর।

বুধবার এই খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌছাতেই স্কুলের শিক্ষিকারা ক্যামেরা বন্ধ করার জন্য বলেন। তারা সে সময় কাজে ব্যস্ত না থেকে স্টাফ রুমে গল্প গুজবে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ। কেন এ ধরনের অব্যবস্থা স্কুলের মধ্যে তৈরি হয়ে আছে, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নি শিক্ষিকারা। অপরদিকে লক্ষ্য করা গেছে জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল অপচয় হচ্ছে। সেদিকে নজর নেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

 বিশেষ করে ছাত্রছাত্রীরা মুখ ধোঁয়ার স্থানটি পর্যন্ত অত্যন্ত নোংরা হয়ে আছে। এতে করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের এ ধরনের অনিয়ম প্রত্যক্ষ করে অভিভাবকরা ক্ষোভে ফুঁসছে। তবে এ ধরনের অভিযোগ শুধু নজরুল স্মৃতি বিদ্যাভবনের নয়। রাজ্যে আরো বহু স্কুল রয়েছে এ ধরনের সমস্যায় জর্জরিত। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এদিকে কোন ধরনের নজর নেই বলেই চলে। আধিকারিকরা শুধুমাত্র উপরমহলকে খুশি করার জন্য বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেয়, কিন্তু দপ্তরের স্কুলে এই ধরনের হাল হাকিকাত সেটা নজর নেই তাদের। এতে করে আরো একবার স্পষ্ট হয়ে গেছে কতটা কান্ডজ্ঞানহীন কতিপয় শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে আধিকারিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha