Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জন আটক

নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জন আটক

নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জন আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : রবিবার আগরতলা রেল স্টেশনে কমলা সুন্দরী এক্সপ্রেস থেকে প্রায় ৯ শতাধিক নেশা জাতীয় কফ সিরাপ সহ ৬ জনকে আটক করলো আরপিএফ ও জিআরপি। জিআরপি-র ওসি দীপক দত্ত জানান এইদিন কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর এক ঘণ্টা পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কমলা সুন্দরী এক্সপ্রেসে করে কিছু নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আশা হচ্ছে।

 সেই সংবাদের ভিত্তিতে কমলা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফ ও জিআরপি যৌথ ভাবে তল্লাসি অভিযান চালায়। তল্লাসি অভিযানে সন্দেহ জনক ৮ টি ব্যাগ সহ ৬ জনকে আটক করা হয়। তাদের সাথে থাকা ৮ টি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৭০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। জানা যায় ধৃতদের মধ্যে ১ জনের বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি এলাকায়। বাকিদের বাড়ি বিহার রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃতদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha