Friday, August 14, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মনুবাজারের ছয়টি দোকান

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মনুবাজারের ছয়টি দোকান

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মনুবাজারের ছয়টি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি :  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মনুবাজারের ছয়টি দোকান। তার মধ্যে রয়েছে তিনটি হোটেল, একটি রেস্টুরেন্ট, একটি টেইলার দোকান এবং একটি ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে মনুবাজার দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।

 দমকল কর্মীরা আগুন নিভানোর কাজ শুরু করলে এক এক করে চারটি রান্নার গ্যাসের সিলেন্ডারের বিস্ফোরন ঘটে। ফলে আগুন ভয়াবহ আকার ধারন করে। পরবর্তী সময় জোলাইবাড়ি ও সাব্রুম থেকে দমকলের আরও দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এইদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান সাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। তিনি ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের সরকারি ভাবে সাহায্যের আশ্বাস প্রদান করে

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha