Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ছেলে নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়ল মা

ছেলে নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়ল মা

ছেলে নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়ল মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : দীর্ঘ ৯ মাস ধরে নিখোঁজ তাপস শুক্ল দাস নামে এক ব্যক্তি। বাড়ি জিবি পূর্ব চানমারি এলাকায়। নিখোঁজ ব্যক্তির মা জানান, দীর্ঘ ৯ মাস আগে ৮ মে তাপস শুক্ল দাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে।

পরিজনদের বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা যায় তাপস তাদের বাড়িতে যায়নি। তারপর জিবি পুলিশ ফাঁড়িতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করার পর এখন পর্যন্ত উদ্ধার হয়নি তাপস। তাপসের বয়স প্রায় ৪৫ বছর। তবে তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে জানান নিখোঁজ ব্যক্তির মা। সরকারের কাছে দাবি ছেলেকে খুঁজে বের করে দিতে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha