Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ১৩৫ ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল

১৩৫ ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল

১৩৫ ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি :  তিপ্রা মথা দলে আবারো ভাঙ্গন। ৫৩ পরিবারের ১৩৫ ভোটার তিপ্রা মথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়।

বিজেপি করমছড়া মন্ডলের উদ্যোগে লংতরাইভ্যালী মহকুমার চিচিংছড়া ভিলেজের রথকুমার রোয়াজা পাড়ায় এই যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় তিপ্রামথা দলের ব্লক স্তরের নেতা সহ ১৩৫ জন ভোটার পদ্ম শিবিরে সামিল হয়।

তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করেন পূর্ব লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতালকইন্যা জমাতিয়া, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ব। তবে প্রতিনিয়ত লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে এভাবেই ধাক্কা খাচ্ছে বলা চলে। কারণ দলীয়ভাবে তেমন কোনো সক্রিয় ভূমিকা নিতে পারছে না দলের কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব। যার ফলে দলের ভাঙ্গন অব্যাহত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha