Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গার্হস্থ্য হিংসার শিকার ২

গার্হস্থ্য হিংসার শিকার ২

গার্হস্থ্য হিংসার শিকার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: তেবারিয়া পূর্বপাড়ায় গার্হস্থ্য হিংসার শিকার এক বৃদ্ধা সহ তার প্রতিবেশী। অভিযোগ, তেবাড়িয়া পূর্বপাড়ার বাসিন্দা সুবল মিয়া প্রতিদিনই প্রচন্ডভাবে মারধর করে তার স্ত্রী আনোয়ারা বেগমকে। ব্যতিক্রম ছিল না শুক্রবার রাতের ঘটনাটাও। রাতে আচমকাই সুবল মিয়া তার ষাটউর্দ্ধ স্ত্রী আনোয়ারা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে শুরু করে।

 আনোয়ারা বেগমের চিৎকার শুনে তাকে বাঁচাতে আসে প্রতিবেশী অহিদ মিয়া নামের এক যুবক। দুর্ভাগ্য এই প্রতিবেশী যুবক অহিদ মিয়ার। সুবল মিঞার লাঠির আঘাতে গুরুতর আহত হয় তার স্ত্রী আনোয়ারা বেগম এবং প্রতিবেশী যুবক অহিদ মিয়া। এই ঘটনার পর এলাকাবাসীরা ঐক্যবদ্ধ হয়ে গুরুতর আহত আনোয়ারা বেগম এবং অহিদ মিয়াকে উদ্ধারের জন্য খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় আনোয়ারা বেগম এবং অহিদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ সুবল মিয়ার রেকর্ড মোটেও ভালো নয়। আগেও বিভিন্ন সময়ে সুবল মিয়া তার স্ত্রী আনোয়ারা বেগমকে বেধড়ক মারধর করতো। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার বিচারক হয়েছে। কিন্তু কোনভাবেই সুবল মিয়া তার এই কৃতকর্ম থেকে বিরত থাকছে না। এবারে পুলিশ অবশ্য এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha