Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ধ্বজ বিলি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

ধ্বজ বিলি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

ধ্বজ বিলি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে ধ্বজ বিলি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শনিবার সকলে যাতে বাড়িতে ধ্বজ লাগান সেজন্য তিনি লোকজনের মধ্যে তা বিলি করছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে যাতে ২২ জানুয়ারি বাড়িতে সন্ধ্যার সময়ে সবাই প্রদীপ প্রজ্জলন করেন। শুক্রবারের পরে শনিবারও রাজধানীতে ধ্বজ বিতরণ করেন প্রতিমা ভৌমিক। এদিন দুর্গা চৌমুহনী বাজারে ব্যবসায়ী সহ ক্রেতাদের মধ্যে ধ্বজ বণ্টন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উনার সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় কার্যকর্তা ও কর্মীরা।প্রতিমা ভৌমিক এদিন বলেন, রামের গৃহ প্রবেশ আবেগ, আনন্দ ও স্বাভিমানের বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha