Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য হাসপাতালে মানুষের শয্যায় জায়গা করে নিচ্ছে সারমেয়

হাসপাতালে মানুষের শয্যায় জায়গা করে নিচ্ছে সারমেয়

হাসপাতালে মানুষের শয্যায় জায়গা করে নিচ্ছে সারমেয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি : নেই কোন নিরাপত্তা রক্ষী। ফলে হাসপাতালে মানুষের শয্যায় জায়গা করে নিচ্ছে সারমেয়। দিব্যি হাসপাতালের বিছানায় কুকুরের আনাগোনা। এই দৃশ্য দেখা গেল বিশালগর মহকুমার মধুপুর হাসপাতালে।

 অথচ ২০২২ সালেই নতুন ভবনে এই হাসপাতালে উঠে আসে। অভিযোগ নতুন পাকা ভবন তৈরি হলেও পরিষেবা তেমন নেই। হাসপাতালের নেই কোন বাউন্ডারি ওয়াল। ফলে অবাধে মদ্যপ লোকজন প্রবেশ করছে যখন তখন। যেখানে মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা সেখানে দিব্যি বিছানায় ঘুরে বেড়াচ্ছে কুকুর। এবিষয়ে হাসপাতালের এক চিকিৎসক জানান, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন। তিনি জানান, দ্বিতল লোকজন থাকে। খালি ঘর পেয়ে এই সুযোগে কুকুর নিচের রুমে ঢুকে পড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha