Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ভাজপার বৈঠক

ভাজপার বৈঠক

ভাজপার বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শাসক দল বিজেপির বিভিন্ন কর্মসূচি জারি রয়েছে। সাংগঠনিক ভাবে পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি। শুক্রবার লোকসভা যোজনা বৈঠক হয় রাজধানীর একটি বেসরকারি হোটেলে।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারি ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। বৈঠকে যোগ দেন বিজেপির প্রদেশ স্তরের বিভিন্ন নেতৃত্ব, মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা।বৈঠকে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha