Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার লরির চাকা থেকে

১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার লরির চাকা থেকে

১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার লরির চাকা থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাজা। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোর নাগাদ  AS 09 AC 6646 নাম্বারের একটি ১২ চাকার লরি তেলিয়ামুড়ার দিক থেকে শিলং -এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। আমবাসা থানার অন্তর্গত ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের বেতবাগান নাকা পয়েন্টে আসা মাত্রই সন্দেহজনক হওয়ায় গাড়িটি আটক করে তল্লাশি চালায় নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

তাতেই সকলের চক্ষু চড়ক গাছ। গাড়িটির ১২ চাকার মধ্যে মাঝখানের দুটি চাকার ভেতরে এবং গাড়িতে থাকা অতিরিক্ত চাকার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণ শুকনো গাজা। পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাংকে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে শুকনো গাজা। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান, ছোট বড় ৪৫ প্যাকেট থেকে ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে গাড়িটির চালক চন্দন কুমার জমাতিয়া এবং গাড়িটির সহ চালক রত্ন সাধন জমাতিয়াকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে। একই সাথে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৩ লক্ষ ২০ হাজার টাকা। এখন দেখার পুলিশ তদন্তে নেমে বাকি পাচারকারীদের নাম বের করে গ্রেপ্তার করতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha