Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ২০ টি মূল্যবান মেশিন চুরি

২০ টি মূল্যবান মেশিন চুরি

২০ টি মূল্যবান মেশিন চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : চুরি কাণ্ডে অতিষ্ঠ জনজীবন, আতঙ্কিত মানুষ। মঙ্গলবার গভীর রাতে আবারো হাতি পাড়া বন দপ্তর এলাকায় ত্রিপুরা ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারে তালা কেটে ভিতরে প্রবেশ করে ধুপকাঠি বানানোর ২০ টি মূল্যবান মেশিন নিয়ে যায় চুরের দল।

জানা যায়, বর্তমান সময়ে ধূপকাঠি বানানো বন্ধ আছে। সেই কারণে নেই নৈশ প্রহরী। আর এই সুযোগেই চোরের দল হানা দেয় নিয়ে যায় ২০ টি মূল্যবান মেশিন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তুষার কান্তি সরকার। এখন দেখার মামলা হওয়ার পর পুলিশ ঘটনার কিনারা করতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha