Monday, October 12, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচার করতে গিয়ে ধৃত ২

গাঁজা পাচার করতে গিয়ে ধৃত ২

গাঁজা পাচার করতে গিয়ে ধৃত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হল দুজন। জানা যায়, আমবাসা থানার পুলিশ সোমবার রাতে একটি বুলেরু গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে, সাথে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, সোমবার রাতে আনুমানিক দশটা নাগাদ টিআর ০১-বি কে-০৭২০ নম্বরের একটি বলেরু গাড়িতে তল্লাশি চালানো হয় উপনগর নাঁকা পয়েন্টে। তল্লাশি চালিয়ে মোট ২৬ পেকেটে ১৩ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সাথে বাপী শর্মা এবং তন্ময় শর্মা নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি খয়েরপুর থানাধীন তুলাকোনা এলাকায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হয়, ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha