Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য কল্পতরু উৎসবে গেলেন মুখ্যমন্ত্রী

কল্পতরু উৎসবে গেলেন মুখ্যমন্ত্রী

কল্পতরু উৎসবে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : সোমবার এ.ডি নগর কমিউনিটি হলে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা।

সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী সরকার, পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী কল্পতরু উৎসবে উপস্থিত হয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের নিকট প্রার্থনা করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভগবান ছাড়া কিছুই সম্ভব নয়। প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্ধমান। সকলেই ভগবান। মানুষের সেবার মধ্যদিয়ে ভগবানকে পাওয়া যায়। রামকৃষ্ণ পরমহংস দেবের দেখিয়ে যাওয়া পথ বর্তমান সময়েও প্রাসঙ্গিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha