Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য শিবির

বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য শিবির

বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় মেগা স্বাস্থ্য শিবিরের। বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের অফিসে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। স্বাস্থ্য শিবিরের সূচনা করে মন্ত্রী রতন লাল নাথ বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ নিগম দপ্তর ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। সরকারি অফিস গুলিতে বিদ্যুৎ-এর বিল যেন কম আসে তার জন্য এই বছর সরকারি অফিস গুলিতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ-এর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম ব্যাটারি স্টোরেজ পাম্প প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এইটা হয়ে গেলে ত্রিপুরা রাজ্য অর্থনৈতিক ভাবে লাভবান হবে। স্বাস্থ্য শিবির থেকে নিগমের কর্মীরা এইদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। শিবিরে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিদ্যুৎ নিগম দপ্তরের সচিব অভিষেক সিং, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সর্বজিত সিং ডোগরা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা। পাশাপাশি ইংরেজি নববর্ষের প্রথম দিনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডর উদ্যোগে ২০২৪ সালের  ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা  ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণান, ত্রিপুরা পাওয়া ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha