Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সূর্যমনি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সূর্যমনি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সূর্যমনি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : আজকে শিশুদের গুণগত শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা সরকারের কর্তব্য। তাই বর্তমান সরকার সবচেয়ে বেশি গুণগত শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে চলেছে। কারণ তারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। রবিবার সূর্যমনি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা ভবনের শুভ উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ভালো ভবিষ্যৎ দিতে হবে। তাই শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বিশেষ পরিবর্তন এনেছে। এন সি সি -র প্রতি উৎসাহিত করে দেশাত্মবোধ চিন্তাভাবনা নিয়ে আসা হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। সারাদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জাতীয় মানের কোচিং নিতে সহযোগিতা করা হচ্ছে ছেলে মেয়েদের। মুখ্যমন্ত্রী আরো বলেন, একটি চ্যানেলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠ দেওয়া হচ্ছে। এন সি ই আর টি পাঠ্যক্রম চালু করা হয়েছে।

মেয়েদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮০ টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা রূপান্তরিত করা হয়েছে। এতে উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা। ৭৫২ টি স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। আরো বেশ কয়েকটি স্কুলে স্মার্ট ক্লাস চালু করে পরিকল্পনা রয়েছে সরকারের। ৬০৪ টি স্কুলে আইসিটি প্রজেক্ট চলছে। আরো ২৯৪ টি স্কুলে এই প্রজেক্ট চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা ক্ষেত্রে সরকার আমূল পরিবর্তন করে রাজ্য এবং দেশে পরিবর্তন করতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha