Monday, October 12, 2026
বাড়ি রাজ্য কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে ভবনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন গোপাল চন্দ্র রায় এবং দলীয় প্রথা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। তারপর শহরে এক শোভাযাত্রা করে গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব সহ কার্যকর্তারা।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha