Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য গীতা জয়ন্তী দিবস

গীতা জয়ন্তী দিবস

গীতা জয়ন্তী দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : শনিবার ৫,১৬১ তম গীতা জয়ন্তী দিবস। এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। শনিবার রাজধানীর ইসকন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং গীতা যজ্ঞের আয়োজন করা হয়। এইদিন সকাল থেকে ইস্কন মন্দিরে গীতা পাঠ শুরু হয়।

একই সাথে শুরু হয় গীতা যজ্ঞ। এই গীতা যজ্ঞকে কেন্দ্র করে অসংখ্য ভক্তের সমাগম ঘটে ইস্কন মন্দিরে। গীতার জ্ঞান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য বলে জানান ইসকন মন্দিরের মহারাজ। তিনি আরও জানান এইদিন রাজ্য জুড়ে ইস্কনের ভক্তরা গীতা প্রচার করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha