Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য শ্বশুরের দায়ের কোপে আশঙ্কাজনক অবস্থায় জামাই -র

শ্বশুরের দায়ের কোপে আশঙ্কাজনক অবস্থায় জামাই -র

শ্বশুরের দায়ের কোপে আশঙ্কাজনক অবস্থায় জামাই -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : কমলপুর থানার চলুবাড়ি গ্রামের বাসিন্দা মাধ্যম দাস সামাজিক ভাবে বিয়ে করে পূর্ব লাম্বুছড়া গ্রামের বাসিন্দা পরিমল মালাকারের মেয়ে সাথে । বিয়ের পর থেকে তাদের সংসারে ঝামেলা চলছিল। এরই মধ্যে পরিমল মালাকারের মেয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়।

এনিয়ে পূর্ব লাম্বুছড়া ও চলুবাড়ি দুই পঞ্চায়েতের মধ্যে বিচার করা হয়। কিন্তু, কোন এক অজ্ঞাত কারণে ঝামেলা মেটে নি।  মঙ্গলবার রাতে মাধ্যম দাস পূর্ব লাম্বুছড়া স্ত্রী-কে আনতে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে সেখানে বাকবিতণ্ডা হয়। একটা সময় উত্তেজিত শ্বশুর পরিমল মালাকার দা দিয়ে জামাই মাধ্যম দাসের মাথায় কোপ বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জামাই। চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে কমলপুর দমকল কর্মীদের খবর দেয়।  দমকল কর্মীরা গিয়ে আহত মাধ্যম দাসকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মাধ্যম দাসের । এই ঘটনায় কমলপুরে লাম্বুছড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha