Friday, October 16, 2026
বাড়ি রাজ্য বাইক থেকে পেট্রোল চুরি করতে গিয়ে অগ্নিকান্ডে পুড়ল দুটি বাইক

বাইক থেকে পেট্রোল চুরি করতে গিয়ে অগ্নিকান্ডে পুড়ল দুটি বাইক

বাইক থেকে পেট্রোল চুরি করতে গিয়ে অগ্নিকান্ডে পুড়ল দুটি বাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর: নেশা সেবন করার জন্য বাইকের তেল চুরি করতে গিয়ে অগ্নিকান্ডে ঘটনা সংগঠিত করল এক কুখ্যাত নেশা কারবারী। ঘটনা রাজধানীর যোগেন্দ্রনগর স্থিত অজিত পল্লী এলাকায়। জানা যায়, পুজন কান্তি সিংহ রায়ের বাড়িতে রবিবার রাতে অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুইটি বাইক ও কিছু চেয়ার। পুজন কান্তি সিংহ রায়ের বাড়িতে রবিবার শ্রাদ্ধানুষ্ঠান ছিল।

অনুষ্ঠান শেষে রাতের বেলায় বাড়ির সকলে ঘুমিয়ে পরে। গভীর রাতে বাড়ির লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখতে পায় দুইটি বাইকে ও কিছু চেয়ারে আগুন জ্বলছে। বাতাসের সাথে পেট্রোলের গন্ধ ভেসে আসছে। বাড়ির লোকজনদের সন্দেহ এলাকারই বাসিন্দা নেশাখোর যুবক লিটন দাস এই ঘটনা সংগঠিত করেছে। নেশার টাকার জন্য সে বাইক থেকে পেট্রোল চুরি করতে গিয়েছিল। বাইক থেকে পেট্রোল বের করার সময় আগুন লেগে যায়। তারপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডের পর সে স্নান করে ঘর থেকে বেরিয়ে আসে। লোকজন তাকে ঘটনার বিষয়ে প্রশ্ন করার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ির লোকজনরা আরও জানান দমকল কর্মীদের খবর দেওয়ার দেড় ঘণ্টা পর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। রাতের বেলা পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha