Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য নদীতে পড়ে অল্পতে প্রাণে বাঁচলো এক ব্যক্তি

নদীতে পড়ে অল্পতে প্রাণে বাঁচলো এক ব্যক্তি

নদীতে পড়ে অল্পতে প্রাণে বাঁচলো এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : তেলিয়ামুড়া দশমীঘাট এলাকায় খোয়াই নদীর জলে তলিয়ে যাওয়া থেকে অল্পেতে প্রাণে বাঁচলো এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দমকল দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

 আহত এই ব্যক্তির নাম অসীম সাহা। জানা যায়, দশমীঘাট এলাকায় খোয়াই নদীর পাশে কাজ করার সময় আচমকাই পা পিছলে খোয়াই নদীর জলে পড়ে যায় অসীম সাহা নামের এক ব্যক্তি। সাঁতার না জানায় নদীর জলের গভীরতা থাকার কারণে এই ব্যক্তি জলে তলিয়ে যেতে থাকে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ এলাকার লোকজন চিৎকার শুরু করে। নদীতে নেমে পড়ে এলাকার কয়েকজন। এদিকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। তারপর দমকল কর্মীরা এবং এলাকাবাসী যৌথভাবে অসীম সাহাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha