Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা পাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ডেপুটেশন

ত্রিপুরা পাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ডেপুটেশন

ত্রিপুরা পাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : মঙ্গলবার ১১ দফা দাবিতে ত্রিপুরা পাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আগরতলা শহরে। পরে পরিবহন কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে তারা। এইদিন পরিবহন শ্রমিকরা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমবেত হয়।

 সেখান থেকে মিছিল করে পরিবহন শ্রমিকরা পরিবহন দপ্তরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরিবহন দপ্তরের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে পরিবহন দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্ব ভারতীয় সভাপতি অসিম দত্ত। তিনি জানান মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন ডেপুটেশান প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি সংগঠনের দাবি গুলি তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha