Friday, October 16, 2026
বাড়ি রাজ্য ১ অক্টোবর স্বচ্ছতা অভিযান নামে এক মেগা কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি

১ অক্টোবর স্বচ্ছতা অভিযান নামে এক মেগা কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি

১ অক্টোবর স্বচ্ছতা অভিযান নামে এক মেগা কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর :  তিপরা মথার আহ্বানে শনিবার এডিসি এলাকায় ১২ ঘণ্টার বনধ হয়। কিন্তু বনধ সমাজের পক্ষে কল্যাণময় নয়। কেউ কেউ এই বনধকে সমর্থন করছেন এবং বনধকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা সংগঠিত করছে। এই ধরনের নাশকতামূলক কাজ ও হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে একটা সমাজকে অগ্রগতির পথ দূরে সরিয়ে দেওয়া হয়। কাজেই সমাজের উন্নয়নের স্বার্থে তারা যেন এই ধরনের পদক্ষেপ থেকে নিজেদের বিরত রাখেন।  শান্তিপূর্ণ পরিবেশই উন্নয়নের একমাত্র চাবিকাঠি বলে জানান প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।

 শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, আগামী ১ অক্টোবর কেন্দ্রীয় সরকার ও বিজেপি- স্বচ্ছতা অভিযান নামে এক মেগা কর্মসূচী হাতে নিয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী স্বচ্ছতাকে জাতীয় বৈশিষ্ট হিসাবে তুলে ধরার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। প্রতিবছর বিভিন্ন সময় , বিভিন্ন মাধ্যমে সমাজকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে।

 প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে মেগা কর্মসূচি নেওয়া হয় স্বচ্ছতাকে কেন্দ্র করে। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আগামী ১ অক্টোবর শ্রম দান করে স্বচ্ছতা অভিযানকে সফল করার জন্য। তিনি আরো জানান স্বচ্ছতা অভিযান কর্মসূচীকে কেন্দ্র করে রাজ্য বিজেপি-র বুথ ইউনিট থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাংসদ পর্যন্ত সকলে যেন এক ঘণ্টা শ্রমদান করে স্বচ্ছ অভিযানে সামিল হয় তার জন্য বলা হয়েছে। সমস্ত স্থানে স্বচ্ছতা অভিযান করার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোরব পর্যন্ত সেবা পাক্ষিক পালন করা হচ্ছে। আগামী ২ অক্টোবর জাতীর জনক মহাত্মাগান্ধীর জন্মদিন। তাঁকে কেন্দ্র করে প্রত্যেক নাগরিক যেন খাদি বস্ত্র ক্রয় করেন তার আহ্বান জানান বিজেপি-র রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha