Friday, October 16, 2026
বাড়ি রাজ্য কুখ্যাত নেশা কারবারি সহ আটক ৩

কুখ্যাত নেশা কারবারি সহ আটক ৩

কুখ্যাত নেশা কারবারি সহ আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : কুখ্যাত নেশা কারবারী প্রবীরুল আলমকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, পুলিশ গোপন খবরের ভিত্তিতে জানতে পারে প্রবীরুল আলমের বাড়িতে নেশা কারবারীদের আনাগোনা চলছে।

পুলিশ এই খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। এবং অভিযুক্ত প্রবীরুল আলম সহ টুটন কবীর এবং জালাল মিয়াকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করে ৮০ কৌটা হেরোইন সহ বেআইনি নগদ অর্থ। তাদের আটক করে পুলিশ তদন্ত শুরু করেছেন বলে জানান ওসি। অভিযুক্ত প্রবীরুল আলমের বিরুদ্ধে আগেও বহু নেশা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মানুষ তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে। পুলিশ এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এখন বাকিটা তদন্ত সাপেক্ষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha