Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য ধর্মনগরে আটক সাত বাংলাদেশি

ধর্মনগরে আটক সাত বাংলাদেশি

ধর্মনগরে আটক সাত বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট :  গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ধর্মনগরে আটক সাতজন বাংলাদেশি নাগরিক। যার মধ্যে রয়েছে দুইজন পুরুষ, দুইজন মহিলা সহ তিনটি শিশু। পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালে কাজের উদ্দেশ্যে ভারতে অবৈধভাবে প্রবেশ করে ব্যাঙ্গালোরে দুটি পরিবার বসবাস করছিলো বহু সময়কাল যাবত।

 কিন্তু পুনরায় দেশে ফিরে যাবার উদ্দেশ্যে যখন সোমবার হামসফর এক্সপ্রেস ট্রেন করে রেল যোগে ধর্মনগরে আসে, তখন রাজবাড়ী এলাকা থেকে পুলিশ আটক করে সাতজন বাংলাদেশীকে। ধৃতরা হচ্ছে কর্তা মোহাম্মদ লিটন শেখ, স্ত্রী ফাতেমা বেগম। বাড়ি বাংলাদেশ রতোদাঙ্গা এলাকায়। বাকীরা মোহাম্মদ মামুন রশিদ, তার স্ত্রী আজিজা বেগম। তাদের বাড়ি বাংলাদেশ কক্সবাজারে। পুলিশ সূত্রে আরো জানা যায়, ঊনকোটি জেলার কৈলাশহর হয়ে দালাল মারফত বাংলাদেশ প্রবেশের উদ্দেশ্যে নাকি তারা ধর্মনগরে নামে। পরে তারা  কৈলাশহরে যাবার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে আটক করে পুলিশ। এই সাত বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে। মঙ্গলবার তাদের ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha