Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য মথার হাতে আক্রান্তের অভিযোগ সি.ডি.পি.ও -র

মথার হাতে আক্রান্তের অভিযোগ সি.ডি.পি.ও -র

মথার হাতে আক্রান্তের অভিযোগ সি.ডি.পি.ও -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : চাম্পাহাওরে দুষ্কৃতীদের হাতে নিজের অফিসেই আক্রান্ত সি.ডি.পি.ও। থানায় অভিযোগ জমা হলেও গ্রেপ্তার নেই। জানা যায়, গত কয়েক মাস আগে খোয়াইয়ের কৃষি তত্বাবধায়ক নিজের অফিসে যাওয়ার সময় ভাড়া করা বাড়ীর সামনে দুষ্কৃতীদের হাতে কৃষি তত্বাবধায়কের ওপর আক্রমণের ঘটনার পর এবার খোয়াইয়ে ঘটে গেল আরো একজন সরকারী অফিসার নিগ্রহের ঘটনা।

 এবার অফিস চলাকালীন সময়েই নিজের অফিসকক্ষের ভেতরে দুষ্কৃতীদের মারে আহত হলেন সি ডি পি ও।এক্ষেত্রেও অভিযোগের তীর এ ডি সি পরিচালনার দায়িত্বে থাকা তিপ্রা মথা দলের আশ্রিত সমাজদ্রোহীদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, তুলাশিখর ব্লক আই সি ডি এস প্রজেক্টের সি ডি পি ও দীনেশ দেববর্মা বুধবার দুপুরে চাম্পাহাওরের অফিসে নিজের অফিসকক্ষে যখন কাজ করছিলেন তখন আচমকাই সেখানে এসে হাজির হয় আট দশজন দুষ্কৃতী। এদের মধ্যে তিন চারজনকে সি ডি পি ও চিনতে পারেন।

 কোন কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে সি ডি পি ও দীনেশ দেববর্মার ওপর। তাকে শারীরিক নিগ্রহ করে। আক্রমণকারী দুর্বৃত্তরা তিপ্রা মথা দলের মদতপুষ্ট সমাজবিরোধী বলে অভিযোগ। নিগৃহীত সি ডি পি ও চাম্পাহাওর থানায় কয়েকজন দুষ্কৃতীর নামধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরেও এখনো পর্য্যন্ত কোন গ্রেপ্তারের খবর নেই। খোয়াইয়ে এভাবে একের পর এক সরকারি কর্মী নিগ্রহের ঘটনা ঘটে চললেও কোন গ্রেপ্তার নেই। পুলিশ প্রশাসন ঠুঁটু জগন্নাথ। প্রতিনিয়ত প্রশাসনিক কাজকর্মের উপর প্রভাব ফেলতে শুরু করেছে এই মথার দুর্বৃত্তরা বলে অভিযোগ। মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অফিসারদের মধ্যে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha